২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ে রুশনারা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত লেবার পার্টির এমপি রুশনারা আলী দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 10:25 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার রাত সোয়া ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান যুক্তরাজ‌্যের এই পার্লামেন্ট সদস‌্য।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক রুশনারা এক সপ্তাহের সফরে গত ১৭ ডিসেম্বর ঢাকা আসেন। বাণিজ্য দূত হিসাবে রুশনারার এটি প্রথম ঢাকা সফর।

বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীর সঙ্গে দেখা করেন।