২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

স্বাধীনতাযুদ্ধে বিজয়ের প্রাক্কালে ঘাতকদের হাতে নিহত জাতির মেধাবী সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 02:19 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বুধবার সকাল সাড়ে ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব এ সময় তার সঙ্গে ছিলেন।

একাত্তরে বাংলাদেশের বিজয়ের ঊষালগ্নে বুদ্ধিজীবীদের হত্যার দায়ে বদর বাহিনীর সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর এটাই প্রথম বুদ্ধিজীবী দিবস।

মতিউর রহমান নিজামী জামায়াতে ইসলামীরও শীর্ষ নেতা ছিলেন, যে দলটি বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের শরিক।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, আনোয়ার হোসেন, সাদেক আহমেদ খান, সাইফুল আলম নিরব, রাজীব আহসান, আকরামুল হাসানসহ কয়েকশ কর্মী এসেছিলেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, “যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার ৪৫ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ।”