২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল থেকে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল উত্তরের মুলাদি উপজেলার মোশাররফ হোসেন ঢালী ও বাবুল আখতারের নেতৃত্বে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 09:07 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ‍পুস্পস্তবক অর্পণ করে বিএনপিতে যোগ দেন তারা।

নবাগতদের স্বাগত জানিয়ে দলের সকলকে নিয়ে তাদেরকে একযোগে কাজ করার আহ্বান জানান রিজভী ।

এ সময়ে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, সাবেক সাংসদ মোশাররফ হোসেন মংগু উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন আলী হোসেন শিকদার, আবদুল জলিল আখন্দ, মাসুদ খান, জহিরুল ইসলাম স্বপন, তানভীর মীর, আসলাম হোসেন, সুলায়মান ব্যাপারী, আলী মির্জা, সবুজ হাওলাদার, ফারুক হোসেন সরদার, আবদুল খুরশিদ, সেন্টু ব্যাপারী, আলতাফ হোসেন, বেলাল হোসেন, আবদুল রশীদ হাওলাদার, মো. আলাউদ্দিন, মন্টু কাজী, সুলায়মান, মো. আলী আজম, মো. রফিক, আবু বকর সিদ্দিকসহ অন্যরা।

মুলদী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।