২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রোববার টুঙ্গীপাড়া যাচ্ছেন না আ. লীগ নেতারা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার টুঙ্গীপাড়া যাচ্ছেন না আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 07:39 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

নিম্নচাপ: সঙ্কেত বাড়িয়ে ৪

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যদের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলের পর গত ২৮ অক্টোবর গণভবনে দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক হয়। এরপর নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যরা ৬ নভেম্বর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বরের পরিবর্তে ৪ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।