টুইটে গুতেরেসকে অভিনন্দন খালেদার
জাতিসংঘের মহাসচিব হওয়ায় আন্তোনিও গুতেরেসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে এক টুইটে তিনি লিখেছেন, “আন্তোনিও গুতেরেসকে আমাদের উষ্ণ অভিনন্দন।সমস্যাসঙ্কুল বিশ্বে তিনি সফলতা লাভ করবেন-এই প্রত্যাশা আমরা করি।”
জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে নিরাপত্তা পরিষদ মনোনীত পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেসকে বৃহস্পতিবার অনুমোদন দেয় সংস্থাটির সাধারণ পরিষদ। এর মধ্য দিয়েআনুষ্ঠানিকভাবে আগামী পাঁচ বছরের জন্য এই বিশ্ব সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।
আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব বান কি-মুনের মেয়াদ পূর্ণ হলে নতুন বছরে জাতিসংঘের হাল ধরবেন গুতেরেস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সাবেক এই কমিশনার হবেন সংস্থাটির নবম মহাসচিব।
