২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সেলিমা রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা

নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বিরুদ্ধে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 10:21 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

তার সঙ্গে বিএনপির আরও ১৫ নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।

মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে মঙ্গলবার হাকিম পরোয়ানা জারির আদেশ দেন বলে আসামিদের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

Image
সেলিমা রহমান

সেলিমা রহমান

আসামিদের মধ‌্যে রয়েছেন- দলের ভাইস চেয়ারম‌্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এম এ কাইয়ুম, আজিজুল বারী হেলাল প্রমুখ।

হরতাল-অবরোধের মধ‌্যে নাশকতার অভিযোগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানায় মামলাটি করেন এসআই নুরুল ইসলাম।

বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ মামলার আরও ১৫ আাসামি জামিনে রয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।