২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর জন্মদিনে কবর জিয়ারতে খালেদা

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 08:41 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

শুক্রবার সন্ধ্যায় বনানী কবরস্থানে কোকোর কবরে ফাতেহা পাঠ করেন তিনি। ছেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন বিএনপি নেত্রী।

এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, হেলেন জেরিন খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সাংসদ শাহ নুরুল কবির শাহিন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ সাবেক ক্রীড়া সংগঠকরা কোকোর কবর জিয়ারত করেন।

Image
কোকোর জন্মদিনে তার কবরস্থানে গেইটে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

কোকোর জন্মদিনে তার কবরস্থানে গেইটে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

পরে কবরস্থানে গেইটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন মির্জা ফখরুল।

বিকালে বাদ আসর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল হয়।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

১৯৭০ সালের এদিনে আরাফাত রহমান কোকো জন্মগ্রহন করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।