২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের নেতৃত্বে যুক্তরাজ্য গেল বিএনপি প্রতিনিধিদল

যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের আয়োজনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ওপর আয়োজিত এক সেমিনারে অংশ নিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যুক্তরাজ্য গেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 06:20 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

শনিবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপির প্রতিনিধিদল লন্ডন রওনা হয় বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ফখরুলের সঙ্গে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ ও সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী।

এছাড়া দলের আরেক সদস্য ব্যারিস্টার রুহিন ফারাহানা আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।

আগামী ১৯ জুলাই হাউজ অব লর্ডসে ওই সেমিনারে আওয়ামী লীগেরও একটি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ক্ষমতাসীন দলের প্রতিনিধি দলে রয়েছেন অর্থ উপদেষ্টা মশিউর রহমান, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রাণি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।