২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার

সপ্তম রোজায় কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 09:07 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

সোমবার গুলশানের ওয়েন্টিন হোটেলের বলরুমে কূটনীতিকদের সম্মানে দেওয়া এই ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম, ভারতের ডেপুটি হাই কমিশনার আদর্শ সোয়াইকা ছিলেন।

বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, প্যালেস্টেইনের শার্জ দ্য এফেয়ার্স ইউসুফ রামাদান, সৌদি আরবের শার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আল হাজিনীও এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানস্থলে এসে খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মাহমুদ ইজ্জত, বার্নিকাট, ব্লেইক, ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতা লুন্দেমো, কোরিয়ার রাষ্ট্রদূত অন সেং দু, ভ্যাটিকেনের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি ও শ্রীলংকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে নিয়ে এক টেবিলে ইফতার করেন খালেদা।

ভিয়েতনাম, সিঙ্গাপুর, কাতার, ভুটান, তুরস্ক, মালয়েশিয়া, নেপালসহস মোট ৩৮ টি দেশের রাষ্ট্রদূতসহ কূটনীতিকরা এই ইফতারের অংশ নেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ইফতারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব এম আর ওসমানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, রুহুল কবির রিজভী, গোলাম আকবর খন্দকার, গিয়াস কাদের চৌধুরী, আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, জেবা খান, এনামুল হক চৌধুরী, মারুফ কামাল খান।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, কলামনিস্ট মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক বোরহানউদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, অ্যাডভোকেট এলিনা খান, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন ইফতার অনুষ্ঠানে।

ইফতারের পর কূটনীতিকদের নিয়ে নৈশভোজে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।