২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫তম দিবসে আলোচনা সভা করবে তার দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান তার দুই দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

প্রায় পৌনে ছয় বছর সপরিবারে ভারতে নির্বাসিত জীবন কাটান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।এরপর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তিনি।

এর আগে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়।

দেশে ফেরার দিনটিতে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশে শেখ হাসিনা সমবেত জনতার উদ্দেশ্যে বলেছিলেন, “সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।”

“আমার আর হারাবার কিছুই নেই। পিতা-মাতা, ভাই রাসেল সকলকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের মাঝেই তাদেরকে ফিরে পেতে চাই।”