২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে চিকিৎসা নিয়ে ফিরেছেন এমকে আনোয়ার

ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

জেট এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকাল ৪টায় তিনি দেশে ফিরেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার সহকারী বসির আহমেদ।

এমকে আনোয়ারের সঙ্গে তার বড় ছেলে মাহমুদ আনোয়ারও ফিরেছেন।

গত ১০ এপ্রিল এমকে আনোয়ার উন্নত চিকিৎসার জন্য দিল্লি যান। সেখানে হরিয়ানার মেদান্তা হাসপাতালে তিনি হৃদরোগ ও কিডনির চিকিৎসা নেন।

বিভিন্ন মামলায় আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই প্রবীণ নেতা।

গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

গত বছরের অগাস্টে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় এমকে আনোয়ারকে কারাগারে পাঠায় কুমিল্লার একটি আদালত।

তার বিরুদ্ধে নাশকতাসহ ২১টি মামলা রয়েছে, যার সবগুলোতে তিনি বর্তমানে জামিনে আছেন।