২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মুক্তি দাবিতে বিবৃতি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নেতৃস্থানীয় কয়েকজন নাগরিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

এর মধ্যে রয়েছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুব উল্যাহ, অধ্যাপক আসিফ নজরুল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এইজ সম্পাদক নূরুল কবীর, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, কলামনিস্ট মাহফুজউল্যাহ, কাজী সিরাজ, সাংবাদিক গোলাম মোর্তজা প্রমুখ।

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় দায়ের দুই মামলায় কারাবন্দি মান্না।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে মান্নাকে দেশপ্রেমিক আখ্যায়িত করে বলা হয়, “জনপ্রিয় ছাত্রনেতা চাকসুর জিএস, ডাকসুর দুই বারের ভিপি মান্না একজন মিডিয়া ব্যক্তিত্ব, কলাম লেখক। গণতন্ত্র ও মানবাধিকার বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

মান্নাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “তিনি কারাগারে অসুস্থ, তার সুচিকিৎসার ব্যবস্থা না করায় দেশের সব নাগরিক উদ্বিগ্ন।”