চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ
বিএনপি নেতা মওদুদ আহমদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
মওদুদ আহমেদ (ফাইল ছবি)
তার সঙ্গে স্ত্রী হাসনা মওদুদ রয়েছেন বলে তার সহকারী মমিনুর রহমান সুজন জানিয়েছেন।
বেশ কিছুদিন আগে থেকে সর্দি ও কাশিতে ভুগছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। গত শনিবার তিনি বুকে ব্যথা অনুভব করলে গুলশানের বাসা থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
মমিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।
“সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্যারের চিকিৎসার সব কিছু ঠিক করা হয়েছে।”
মওদুদ আহমদের রোগমুক্তি লাভে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
