সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক আইসিইউতে
সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে তার ছেলে নিয়ামুল হক রানা জানিয়েছেন।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তার বাবাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয়েছে তাকে।
বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিয়ামুল।
