২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর এ গনির জন্য বিশেষ দোয়া বিএনপি অফিসে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনির আত্মার মঙ্গল কামনায় মিলাদ মাহফিল করেছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 06:40 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার বাদ আসর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদ্যপ্রয়াত নেতার জন্য এই মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

গত ১৫ জানুয়ারি মধ্যরাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. আর এ গনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মিলাদ ও বিশেষ মোনাজাতের আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, শিরিন সুলতানা, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কাজী আবুল বাশার প্রমুখ নেতা প্রয়াত নেতার বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনায় তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, “দলের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আর এ গনির অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি আমাদের জন্য ছিলেন অনুকরণীয় মানুষ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই দলের সঙ্গে জড়িত।”

আর এ গনি বিএনপির ‘দুঃসময়ে’ সামনে এসে দাঁড়িয়েছেন- একথা উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আর এ গনি পরবারে চলে গেছেন। আল্লাহ তাকে বেহস্তবাসী করুন- এটাই আমরা মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি।”

পুরনো খবর:

আর এ গনির স্বজনদের কাছে খালেদা
আর এ গনির বাড়িতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বিএনপি নেতা আর এ গনি আর নেই