২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আর এ গনি আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 01:45 AM

Updated : 12 Apr 2022, 01:13 AM

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে তার মৃত্যু হয় বলে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী গনির বয়স হয়েছিল ৮৯ বছর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে গনিকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে ৭ জানুয়ারি তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরদিন রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ‍লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

প্রকৌশলী গনি দীর্ঘদিন ধরে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে ছিলেন।

তিনি তিন মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে স্কয়ার হাসপাতালে হিমঘরে গনির মরদেহ রাখা হবে। তার এক মেয়ে বিদেশে রয়েছেন, তিনি ফেরার পর দাফন সম্পন্ন হবে।