২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর এ গনির স্বজনদের কাছে খালেদা

সদ্যপ্রয়াত দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনির বাসায় গিয়ে তার স্বজনদের সান্ত্বনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 01:16 AM

Updated : 20 Aug 2022, 11:37 AM

শনিবার রাত পৌনে ১০টার দিকে গনির ধানমন্ডির বাসায় যান খালেদা জিয়া। মরহুমের ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানান তিনি।

এ সময় দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, সাঈদ খান খোকন, শামীমুর রহমান শামীম, আবু আবদুল মতিন, শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতারসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী গনি গত বৃহস্পতিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আর এ গনির তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।