২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সম্মেলন ২৮ মার্চ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন হবে আগামী ২৮ মার্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের এই তারিখ ঠিক হয় বলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন।

আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এদিন বৈঠকে বক্তব্যের শুরুতে জাতীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়ানোর কথা বলেন। ২০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ এবং তার প্রস্তুতির জন্য উপ-কমিটি গঠনের কথাও বলেন তিনি।

তবে সম্মেলন প্রস্তুতির উপ-কমিটিগুলো এই বৈঠকে করা হয়নি। বৈঠক থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে উপ-কমিটিগুলো করার দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯তম জাতীয় সম্মেলনের তিন বছর তিন মাস পর আওয়ামী লীগের ২০তম সম্মেলন হতে যাচ্ছে।

শেষ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি। সে সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফ।