২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেলের জন্মদিন রোববার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 09:51 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাবা-মাসহ পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে ঘাতকরা হত্যা করে শিশু রাসেলকেও। সে সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত ১১ বছরের রাসেল।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ অগাস্টে নিহতদের কবরে ফুল দিয়ে কর্মসূচি শুরু হবে। এছাড়া ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালন করবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরানখানি এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত ডাসের সামনে কেক কাটবে ছাত্রলীগ।

পুরনো খবর:

'মাস্টর, তোর ছাত্র কই'