২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফখরুল

ঠাকুরগাঁওয়ে মায়ের সঙ্গে ঈদ কাটিয়ে থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 06:54 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সৈয়দপুর থেকে ইউনাটেড এয়ারলাইন্সের ফ্লাইটে করে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে গত ২১ সেপ্টম্বর দেশে ফিরেই ফখরুল পরদিন যান ঠাকুরগাঁওয়ে।

গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য কারাবন্দি ফখরুলকে জামিন দেয়। পরে তিনি চিকিৎসা নিতে প্রথমে সিঙ্গপুর ও পরে নিউইর্য়কে যান।

৬ মাস পর আবার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।

এবছর জানুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী তিন মাসের আন্দোলনের শুরুর দিকেই নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় ফখরুলকে। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি।