২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 12:10 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

শনিবার রাত ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

দারিদ্র্য ও সন্ত্রাস নির্মূলসহ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।