১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নারীর ক্ষমতায়নে বিনিয়োগ বাড়াতে হবে’

“লড়াই ও সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয়নি,” বলেন জোবায়দা পারভিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2024, 06:44 PM

Updated : 08 Mar 2024, 06:44 PM

নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক।

তিনি বলেছেন, “নারীকে পশ্চাতে রেখে সমাজকে অগ্রসর করা যায় না। এই চিরন্তন সত্য নারী-পুরুষ উভয়কে সমানভাবে উপলব্ধি করতে হবে।”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মল্লিক বলেন, “নারীর ক্ষমতায়নে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তাদের ক্ষমতায়ন বাড়লে সমৃদ্ধ হবে দেশ ও জাতি।”

নারী মুক্তি সংসদের নেত্রী জোবায়দা পারভিন বলেন, “লড়াই ও সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয়নি। বাংলাদেশ নারী মুক্তি সংসদের নেতাকর্মীকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনায় বিকাশ ঘটাতে হবে; যাতে মৌলবাদ-জঙ্গীবাদী গোষ্ঠী আর আমাদেরকে পশ্চাতে নিতে না পারে।”

বাংলাদেশ নারী মুক্তি সংসদ আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী সিকদার, শ্রমিক নেতা আবুল হোসাইন, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন, খেতমজুর নেতা জাকির হোসেন রাজু, গার্মেন্টস শ্রমিক নেত্রী নাজমা বেগম।