২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে ফিরেছেন ফখরুল

চিকিৎসার জন্য প্রতি বছরই সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপি মহাসচিব।

সিঙ্গাপুর থেকে ফিরেছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 07:17 PM

Updated : 16 Feb 2023, 07:17 PM

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে পাঁচ দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার (ফখরুল) পৌঁছেছেন। ফ্লাইট সাড়ে ৬টায় নেমেছে।”

গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিক সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন ফখরুল। এরপর প্রতিবছরই তাকে যেতে হচ্ছে ‘ফলোআপ’ চিকিৎসার জন্য।

সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।