১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

তিনি দুটি আসনে জয় পেয়েছেন।

সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 11:27 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকাল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। এরপর রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেননি তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। তিনিই নতুন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।