২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

চোখের চিকিৎসায় থাইল্যান্ড গেলেন ফখরুল

এর আগে গত ৬ এপ্রিল ফখরুল দম্পতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 04:02 AM

Updated : 26 Aug 2026, 12:42 PM

চোখের জরুরি চিকিৎসায় ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।

সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল দম্পতি বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘‘সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি।

‘‘ চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করা হয়।’’

এর আগে গত ৬ এপ্রিল ফখরুল দম্পতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।