নারীঅধিকার : কিছু ভাবনার খোরাক
বাংলাদেশে নারীসমাজের প্রাপ্য ন্যায্য জন্মগত অধিকার, নারী-পুরুষের সমঅধিকার, নারীর ক্ষমতায়ন, নারীনির্যাতন প্রতিরোধ প্রভৃতি বিষয়গুলো বহুল আলোচিত। নারীসমাজ নানা সংগঠনে বিভক্ত থাকলেও পৃথক পৃথকভাবে, কখনও কখনও ঐক্যবদ্ধভাবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তারা বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল প্রমুখ পূজনীয় নারীনেত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে একাত্তরে আত্মদানকারী খ্যাতনামা মহিলাদের এবং তাদের রেখে যাওয়া সুমহান সংগ্রামগুলো পরিচালনা করে আসছেন এবং সে আন্দোলনসমূহ আজও অব্যাহত আছে। বাংলাদেশ মহিলা পরিষদ যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বেগম সুফিয়া কামাল, আরও কতিপয় নারী সংগঠন, কিছুসংখ্যক এনজিও এ আন্দোলনগুলো পরিচালনা করছেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
