২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন ভিডিওতে উড়িষ্যার ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা

ভারতের উড়িষ্যায় বাহানগা বাজার স্টেশনে সেই দুর্ঘটনা যখন ঘটে, তখন ছিল শুক্রবার সন্ধ্যা। শনিবার দিনের আলোয় ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে ফুটে উঠেছে দুর্ঘটনার ভয়াবহ চিত্র। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা খায়। এ সময় অন্য পাশের লাইন ধরে বিপরীত দিক থেকে আসা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনে পড়ে থাকা বগিগুলোকে সজোরে ধাক্কা দেয়। অন্তত ২৮৮ জনের প্রাণ গেছে এ দুর্ঘটনায়, আহত হয়েছে ৮৫০ জনের বেশি মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2023, 09:58 AM

Updated : 04 Jun 2023, 12:54 PM