১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু ১৯ নভেম্বর, অনলাইনে টিকিট বিক্রি শুরু

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:28 PM

Updated : 12 Nov 2026, 06:28 PM

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে।

ইতোমধ্যে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেন।

রেলপথ মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় বৃহস্পতিবার থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে প্রচলিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট অনলাইনে উন্মুক্ত করা হবে।

তবে ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনটির টিকেট অনলাইনে মিলবে না।

ওই বিশেষ যাত্রার টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী দিন ট্রেনটি পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

বিস্তারিত আসছে …