২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ফের উবার সার্ভিস চালু

অনলাইন ভিত্তিক ট্যাক্সি ফার্ম উবার পুনরায় দিল্লিতে তাদের কর্যাক্রম চালু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

কয়েক সপ্তাহ আগে একজন নারী যাত্রী উবারের ট্যাক্সিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর ফার্মটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

এক বিবৃতিতে উবার কর্তৃপক্ষ জানান, তারা ‘রেডিও ট্যাক্সি লাইসেন্সের’ জন্য আবেদন করেছেন। সেইসঙ্গে নিরাপত্তা বাড়াতে ‘ইন-অ্যাপ ইমার্জেন্সি বাটন’ এর মতো বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চালক শিব কুমার যাদবের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। তার বিচার কাজ শুরু হয়েছে।

২৬ বছর বয়সী এক নারী যাত্রী কর্মক্ষেত্র থেকে তাকে নিয়ে যাওয়ার সময় ওই চালকের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ আনেন। যদিও যাদব এই অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনার পর চালকদের সম্পর্কে পর্যাপ্ত অনুসন্ধান না করার অভিযোগে গত বছর ডিসেম্বরের শুরুর দিকে দিল্লিতে উবারসহ আরো বেশ কয়েকটি অনলাইন ভিত্তিক ট্যাক্সি ফার্ম বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনার জন্য উবার কৃর্তপক্ষ ক্ষমা প্রর্থনা করেছেন এবং ভবিষ্যতে আরো ভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দিল্লিতে সম্প্রতি ধর্ষণের ঘটনা অনেক বেড়েছে। ধর্ষণের বিরদ্ধে কঠিন থেকে কঠিনতম আইন প্রনয়ন করেও পরিস্থিতির তেমন কোন উন্নতি হচ্ছে না।