২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা হলেন পঙ্কজ শরণ

কূটনীতিক পঙ্কজ শরণকে দুই বছরের জন্য ভারতের জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 05:47 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহকারী হিসেবে কাজ করবেন।

ভারতীয় কেবিনেটের নিয়োগ কমিটি প্রাথমিকভাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তার নিয়োগ অনুমোদন করেছে। ওইদিন অবসরে যাবেন শঙ্কজ শরণ। এরপর পুনরায় একবছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হবে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

পঙ্কজ শরণ গত জানুয়ারিতে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ২০১২ সালে শে থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা পঙ্কজ শরণ ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব ছিলেন।

এছাড়া কায়রোতে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত রাজনৈতিক ও বাণিজ্যক কাউন্সেলর এবং এর আগে ১৯৯৯ থেকে ১৯৯৪ পর্যন্ত ওয়াশিংটনে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ছিলেন।

পঙ্কজ শরণের স্ত্রী প্রীতি শরণ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।