২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালুর রাজ্যে সমুচার উপর কর

বিলাস পণ্য হিসেবে বিবেচনা করে সমুচার উপর কর বসিয়েছে ভারতের বিহার রাজ্য সরকার, যে সরকারের পেছনে লালু প্রসাদ যাদবের সমর্থন রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 10:34 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

সমুচায় যতদিন আলু থাকবে, ততদিন লালুও বিহারে ক্ষমতায় থাকবে- ভারতে এই কথাটি এক সময় বহুল আলোচিত হলেও আরজেডি নেতা এখন ক্ষমতার বাইরে।

আদালতে দণ্ডিত লালু ফের মুখ্যমন্ত্রী হতে না পারলেও বিহারে নীতিশ কুমারের সরকার তার সমর্থনেই ক্ষমতায় রয়েছে।

সেই নীতিশ কুমারের সরকারই রাজ্যের উন্নয়নে তহবিল গড়তে নতুন যেসব পণ্যের উপর কর বসিয়েছেন, তাতে সমুচাকেও রেখেছে বলে এনডিটিভি জানিয়েছে।

Image
.

.

মোট ১৩টি পণ্যের উপর ১৩ দশমিক ৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে, তার মধ্যে কচুরি ও নিমকিও রয়েছে।

রাজ্যের মুখ্যসচিব ব্রজেশ মেহরোত্রা বলেছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ব ব্যাংকের ‍দৃষ্টিতে ভারতের সবচেয়ে গরিব রাজ্য বিহার। রাজ্যটির উন্নয়নে দেড় ট্রিলিয়ন ডলারের একটি উন্নয়ন পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।