দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর বাড়ি ফিরতে সবাই একসঙ্গে ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকা ছাড়তে শুরু করলে সড়কে ও রেলস্টেশনে ঢল নামে মানুষের।