চারবারের দেখায় নরওয়েকে কখনও হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুনতে একটু খটকা লাগলেও পরিসংখ্যান এড়িয়ে যাওয়ার উপায় নেই! দুই দলের মুখোমুখি দেখায় দুটি ম্যাচ ড্র হলেও বাকি দুই ম্যাচে জয় পেয়েছে নরওয়ে। এবারের বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়েকে হারিয়ে এই ধারার ইতি টানতে চায় ব্রাজিল।