সারিঘাটে অপরূপ কাশবন
বিস্তীর্ণ মাঠজুড়ে ফুটেছে কাশফুল, পাশেই সরু খাল ধরে চলছে ডিঙি নৌকা। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন, হারিয়ে যাচ্ছেন কাশবনে। কেউ উঠছেন ঘোড়ায়, কেউ খালে বৈঠা হাতে নৌকা বাইছেন। ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের সারিঘাটে গেলে দেখা মেলে এমন দৃশ্য।
