পুরনো ড্রাম নতুন করে বাজারে
বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত প্লাস্টিকের খালি ড্রামের চাহিদা দিন দিন বেড়েই চলেছে; ব্যবসায়ীরা কিনে পুনর্ব্যবহার উপযোগী করে তা বাজারে বেচেন। আকার ও মানের ওপর নির্ভর করে প্রতিটি ড্রাম ৮০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। রাসায়নিক, পানি বা অন্যান্য তরল পদার্থ সংরক্ষণের জন্য ব্যবসায়ীরা এই সাশ্রয়ী ড্রামগুলো কিনে থাকেন।
