মেট্রোরেলেও স্বস্তি নেই মিরপুরের বাসে
রাজধানীর মিরপুরের উপর দিয়ে মেট্রোরেল চলাচল করলেও এ পথে বাসযাত্রীদের ভোগান্তি তেমন কমেনি। ফার্মগেট থেকে স্বস্তি নিয়ে বাসে উঠতে পারেন না মিরপুর, পল্লবীগামী বেশির ভাগ যাত্রী। আগে থেকে যাত্রী ঠাসা থাকায় বাসে দু-একজন উঠলেও তাদের গেটে ঝুলে যেতে হয়।
