মেট্রোরেলের পিলারে ‘জুলাইয়ের দিনগুলো’
জুলাই-অগাস্ট গণআন্দোলনের বছরপূর্তি ঘিরে রাজধানীর মেট্রোরেলের প্রতিটি পিলারে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাফিতি। আওয়ামী লীগ সরকার পতনের দিনগুলোর ঘটনাপ্রবাহ তুলে ধরা হচ্ছে সেখানে। প্রথম ধাপে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত আঁকা হচ্ছে স্মৃতিচিহ্ন। আগামী ৫ অগাস্টের মধ্যে কাজ শেষ করতে টানা কাজ করে যাচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা।
