ধুলোয় জর্জরিত সড়ক
ঢাকার পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার সড়কটি সব সময় ধুলোর চাদরে ঢাকা থাকে। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক নামে পরিবচিত এই সড়কে ভারী কিংবা ছোট যানবাহন চলাচল করলেই ধুলোয় ছেয়ে যায় পুরো সড়ক। সড়কের কোথাও কোথাও ধুলো এতটাই বেশি যে সামনের কিছু দেখা যায় না।
