একুশের শেষ মুহূর্তের প্রস্তুতি
ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর বিদীর্ণ শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষের প্রস্তুতি। সাফসুতরোর কাজ শেষ হয়েছে আগেই; এখন চলছে আলপনা, দেয়াললিখন আর চিত্র অঙ্কন।
