বিপ্লব ও সংহতি দিবসের নানা আয়োজনে প্রধানমন্ত্রী
দেড় যুগ বাদে শনিবার সরকারিভাবে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার রাজধানীতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।
