Published : 02 Dec 2024, 06:54 PM
ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল একসময় তিনটি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। খালে এক দশক আগেও চলত যাত্রী ও মালবাহী নৌযান। এখন দূষণ-দখলে খালটি মৃত। সাত কিলোমিটার খালের প্রায় পুরোটাই এখন কল-কারাখানা আর বাসাবাড়ীর ময়লার ভাগাড়।
খেলাধুলা করছে শিশু-কিশোররা, দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। এক দশক আগেও খালে চলত নৌযান। এখন শুভাঢ্যা খাল খেজুরবাগ এলাকার মানুষের খেলার মাঠে পরিণত হয়েছে
খেলাধুলা করছে শিশু-কিশোররা, দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। এক দশক আগেও খালে চলত নৌযান। এখন শুভাঢ্যা খাল খেজুরবাগ এলাকার মানুষের খেলার মাঠে পরিণত হয়েছে
শুভাঢ্যা খাল এখন মৃত। কালিগঞ্জ জোড়া সেতুর নিচে এখন স্থানীয়রা নিয়মিতই আর্বজনা ফেলেন। কয়েক বছর আগেও এখান দিয়ে চলত নৌকা, জেলেরা ধরত মাছ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় শুভাঢ্যা খালের ওপর জোড়া সেতুর নিচে নেই, আছে শুধু আবর্জনার স্তূপ। কয়েক বছর আগেও এখান দিয়ে চলত নৌকা