আট বছরেও হয়নি সেতু, ধলেশ্বরী পারাপারে দুর্ভোগ
ঢাকা থেকে মুন্সীগঞ্জে আসা-যাওয়া করতে দক্ষিণ কেরাণীগঞ্জের মোল্লাবাজার এলাকায় ধলেশ্বরীর শাখা নদী পার হয় হাজারো মানুষ। এ নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। তবে আট বছরেও তা শেষ না হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ শেষ হচ্ছে না। স্থানীয়ভাবে তৈরি ফেরিতে ঝুঁকি নিয়ে তারা নদী পার হচ্ছেন।