Published : 01 Apr 2025, 07:55 PM
রোজার ঈদের পরদিন ঢাকার মিরপুরে চিড়িয়াখানায় প্রাণী দেখতে আসেন নানা বয়সী মানুষ। মঙ্গলবার সকালে তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে।
ঈদের পরদিন মঙ্গলবার মিরপুরে ভিড় বাড়তে থাকায় চিড়িয়াখানায় ঢুকতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দর্শনার্থীদের
ঈদের ছুটিতে চিড়িয়াখানায় ঘুরতে এসে অনেকে খোলা জায়গায় বসে সময় পার করেন; কেউ কেউ এসেছেন পরিবার নিয়ে, সঙ্গে আছে খাবার
মিরপুরে চিড়িয়াখানায় ঘুরতে এসে অনেক শিশু পশুপাখির খাঁচার মধ্যে হাত দিয়ে ফেলে, যাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে
মিরপুরে চিড়িয়াখানায় ঈদের ছুটিতে ঘুরতে এসে এক দর্শনার্থী খাঁচার ফাঁক দিয়ে উটপাখিকে খাওয়ানোর চেষ্টা করছে
মিরপুরে চিড়িয়াখানায় ঈদের ছুটিতে ঘুরতে এসে এক দর্শনার্থী খাঁচার ফাঁক দিয়ে উটপাখিকে খাওয়ানোর চেষ্টা করছে