পতেঙ্গা সৈকতে ঈদ আনন্দ
চট্টগ্রামের উন্মুক্ত বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। কোরবানির ঈদের পরদিন শুক্রবার বিকেলে সেখানে সূর্যাস্ত দেখতে এসেছিলেন পর্যটকরা। সাগরের ঢেউ, সমুদ্রগামী জাহাজের চলাচল আর সূর্যাস্ত মিলে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় সে সময়।