বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে টঙ্গী রেল স্টেশনে তিলধারণের ঠাঁই নেই। নিয়মিত ও ইজতেমার বিশেষ ট্রেন কানায় কানায় পূর্ণ। ট্রেনগুলোতে এদিন ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে ছুটেছে। কামরায় জায়গা না পেয়ে কেউ উঠেছেন ট্রেনের ছাদে, অনেকেই ইঞ্জিনে।