২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ অগাস্ট পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 01:34 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নিজের জন্য ভালো কিছু করার এখনই চমৎকার সময়। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাকুন। আপনার সঙ্গী সহায়ক ও সাহায্যকারী হবে। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত ঝামেলা বন্ধুর কল্যাণে সমাধান হতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সম্পত্তি নিয়ে বিরোধ থেকে আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে ভালোবাসার মানুষটির সঙ্গে সাক্ষাৎ হওয়ায় মন আবেগে আচ্ছন্ন থাকতে পারে। সম্পর্কের বাইরেও আপনার একটা নিজস্ব জগৎ আছে সেটা ভুলে গেলে চলবে না।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে পাওনা আদায়ে অগ্রগতি হবে। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আরও সাবধান হতে হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে পরিমাণ বুঝে খেতে হবে। সপ্তাহের মাঝদিকে পরিবার নিয়ে ভ্রমণে গিয়ে আনন্দ পেতে পারেন। আপনি সঙ্গীতশিল্পী হলে কোনো অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। মানুষের প্রসংশা পাবেন যা আপনার বহুদিনের আরাধ্য ছিল। সপ্তাহের শেষদিকে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের মাঝে খুশি খোজার চেষ্টা করুন। যারা সম্পদ কেনা বেচা করেন তারা ভালো ফল পেতে পারেন। বাড়িতে কোনো সুখবর আসতে পারে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আপনার সৃজনশীলতা দিয়ে আশপাশের মানুষকে মুগ্ধ করে ফেলতে পারবেন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। কোনো মহৎ ব্যক্তি নিজ উদ্যোগে আপনার উপকার করতে পারেন। সপ্তাহের মাঝদিকে নিজের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। সম্পদ অর্জনের পথে কিছু বাধা আসতে পারে। সতর্ক থাকলে সেই জটিলতাগুলো এড়িয়ে যেতে পারবেন। অন্যথায় বড় ধরনের আর্থিক জটিলতায় পড়তে পারেন। সপ্তাহের শেষদিকে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন আশাতীত মাত্রায়। নিজের বন্ধু ও আত্মীয়দের থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব ও কৌশল আপনাকে লাভবান করবে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে খরচ বেড়ে যাওয়া কারণে মন বিচলিত থাকবে। ঘরের পরিবেশ মনের মতো নাও হতে পারে। মানসিক প্রশান্তির জন্য যোগ ব্যায়ামে মনযোগ বাড়ানো উচিত। সপ্তাহের মাঝদিকে ভালোবাসায় মানুষটির সঙ্গে খুব মধুর সম্পর্ক তৈরি হবে। আপনা সযত্নে লালিত স্বপ্ন সত্য হতে পারে। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান, সাফল্য আসবেই। সপ্তাহের শেষদিকে অনেক সুযোগ পাবেন যা আর্থিকভাবে আপনাকে লাভবান করবে। আর্থিক দিক থেকে উন্নতি ও পরিবারের ভবিষ্যত হবে সুনিশ্চিত।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে সামাজিকে অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। সেখানে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যলাভের সুযোগ আসবে। উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে কঠোর পরিশ্রম করে যান, দুর্দান্ত ফলাফল পাবেন। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত জীবনের ফাঁকে সমাজসেবামূলক কাজে যোগ দেওয়ার চেষ্টা করুন। যদিও তা আপনার আর্থিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সপ্তাহের শেষদিকে আপনার ব্যক্তিগত জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে পুরো পরিবারের জন্য খুশির জোয়ার বয়ে আনবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সহকর্মীরা আপনাকে আরও ভালোভাবে বুঝতে ও চিনতে পারবে। আপনার পেশাদারি প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য নিজের দক্ষতাকে কাজে লাগান পুরোদমে। সপ্তাহের মাঝদিকে প্রেমের উচ্ছাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক অনুষ্ঠানগুলোতে যোগ দিন। জীবন থেকে সকল হতাশা ও অভিযোগ মুছে ফেলার সময় এখনই। সপ্তাহের শেষদিকে বৃথা অর্থ ব্যয় হতে পারে। নিজের বোকামির জন্য প্রতারিত হতে পারেন। খরচের লাগাম টানুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে যারা ব্যবসায়িকভাবে বিদেশের সঙ্গে যুক্ত তাদের অপ্রত্যাশিত ফলাফল আসবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া চেষ্টা যারা করছেন তাদের জন্য সুখবর আসবে। সপ্তাহের মাঝদিকে বিশ্রামের সময় পাবেন কম। জমে থাকা কাজগুলো প্রচণ্ড ব্যস্ত রাখবে। কারও ওপর কর্তৃত্ব করার চেষ্টা করবেন না, সহানুভূতি দিয়ে কাজ আদায় করুন। এতে আপনার প্রতি সবার শ্রদ্ধা জাগবে। সপ্তাহের শেষদিকে প্রেমের সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। বিদেশী সংস্থা থেকে সাহায্য পাবেন। মনের দৃঢ়তা ও নিষ্ঠা আপনাকে জয় এনে দেবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কোনো ঝুকিপূর্ণ কাজে হাত দেবেন না। আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা হতে পারে, তাই সাবধান থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে বিদেশে যাওয়া সুযোগ এলে তা হাতছাড়া করবেন না। আপনি ভ্রমণ করলে মালপত্রের দিকে বাড়তি নজরদারি প্রয়োজন। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রের পরিবেশে হবে সৌহার্দপূর্ণ। যে কঠিন কাজগুলো আপনি সম্পন্ন করেছেন সেগুলোর জন্য সম্মাননা পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে ভালোবাসার মানুষটি ভালোবাসা চারপাশ থেকে অনুভব করবেন। ব্যবসায়িদের উচিত হবে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞদের সহযোগিতা নেওয়া। সপ্তাহের মাঝদিকে শারীরিক কোনো অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষদিকে দর্শনের আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। যারা বিদেশে থেকে ব্যবসা করেন তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। কোনো বিদেশী উৎস থেকে অর্থ আসতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে উগ্রতা ত্যাগ না করলে আপনার শত্রু বাড়বে। নিকটজনের মন্দ ব্যবহারে ব্যথিত হবেন। যাদের হাঁপানি কিংবা হৃদরোগ আছে তাদের বিশেষ কষ্ট হতে পারে। সপ্তাহরে মাঝদিকটা নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য শুভ সময়। ব্যবসায় নতুন বিনিয়োগ পেতে পারেন। আপনি বিনম্র ও সহায়ক হলে সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। সপ্তাহের শেষদিকে বিতর্ক ও মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে চলুন, সাবধানে চলাফেরা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে বিশ্বের যত উচ্ছাস সবই যেন আপনাদের দুজনার মাঝে বিরাজ করবে। প্রেম হবে আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ। শিক্ষার্থীদের জীবনে কোনো নতুন সুযোগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্য নিয়ে অনর্থক দুশ্চিন্তা বাদ দিতে হবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন ও নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহের শেষদিকে ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বাড়বে। প্রিয়জনের মনযোগের কেন্দ্রবিন্দু হবেন আপনিই।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে বন্ধুদের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ন যোগাযোগ পেতে পারেন। সম্পতি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য মাত্রায় লাভবান হবেন। কারও নতুন বাড়ি কিংবা জমি কেনার যোগ আছে। সপ্তাহের মাঝদিকে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজগুলে সবার নজরে আসবে। প্রিয়জনের কাছ থেকে কোনো উপকার পেতে পারেন। সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সপ্তাহের শেষদিকে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় মানসিক চাপে ভুগতে হতে পারে। নিজের শরীরের প্রতি যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে সামান্য ঠোকাঠুকি হতে পারে।

আরও পড়ুন

পুরনো খবর:

২০২২ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য