০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিয়ে করতে কেন এত ভয়?

সব কিছু ঠিক থাকার পরও বিয়ে নিয়ে ভয় কাজ করা হতে পারে ‘গ্যামোফোবিয়া’র লক্ষণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

‘বিয়ের কথা উঠলেই পা কাঁপে, বুকটা ধড়াস করে ওঠে, মনে হয় পালাতে হবে’- এমন কথা এখন অনেকের মুখেই শোনা যায়।

বয়স বাড়ছে, পাত্র-পাত্রী দেখা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে এসে অনেকেই পিছিয়ে আসছেন। কেউ বলছেন- ‘এখনও প্রস্তুত নই’, কেউ বলছেন- ‘স্বাধীনতা হারাতে ভয় লাগে’।

আসলে এই ভয়টা সাধারণ উদ্বেগ নয়, অনেক ক্ষেত্রেই এটা একটা স্বীকৃত মানসিক সমস্যা— নাম ‘গ্যামোফোবিয়া’।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান বলছেন, “গ্যামোফোবিয়া মানে বিয়ের প্রতি অযৌক্তিক, তীব্র ভয়। যারা এতে ভোগেন, তাদের কাছে বিয়ে মানেই জীবনের সবচেয়ে বড় হুমকি।”

বিয়ের কথায় যা হয় তাদের

এসব লক্ষণ দেখলে অনেকেই ভাবেন- ‘আমার তো বিয়ে করতে ইচ্ছে করছে না, এটা স্বাভাবিক।’

তবে যখন এই ভয়টা জীবনের অন্য সিদ্ধান্ত নিতেও বাধা দেয়, তখন বোঝা উচিত—  এটা আর শুধু ইচ্ছে-অনিচ্ছে নয়, এটা রোগ।

কেন হয় এই ভয়?

১. অতীতের আঘাত প্রেমে ধোঁকা খেয়েছেন, বিশ্বাস ভেঙেছে বা কোনো সম্পর্ক খুব কষ্ট দিয়ে শেষ হয়েছে— এসব অভিজ্ঞতা মনের গভীরে বিয়ে নিয়েই ভয় তৈরি করে।

২. পরিবার দেখে শেখা বাবা-মায়ের ঝগড়া, বিচ্ছেদ, অসুখী দাম্পত্য জীবন দেখে বড় হয়েছেন? তাহলে অজান্তেই মনে দাগ পড়ে যায় যে ‘বিয়ে মানেই কষ্ট’।

৩. স্বাধীনতার ভয়- ‘বিয়ে করলে আর নিজের মতো চলতে পারব না, সারাক্ষণ জবাবদিহি করতে হবে’— এই চিন্তা অনেক তরুণ-তরুণীর মধ্যে খুব প্রবল।

বিশেষ করে যারা একা থাকতে অভ্যস্ত বা ক্যারিয়ারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন।

৪. সমাজের চাপ- ‘৩০ পেরিয়ে গেছে, এখনও বিয়ে করোনি?’— এই প্রশ্নগুলো শুনতে শুনতে অনেকে বিয়েকেই শত্রু ভাবতে শুরু করেন।

তাহলে করণীয় কী?

ডা. ফারজানা রহমানের মতে, “যত তাড়াতাড়ি সম্ভব মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। এটা লজ্জার কিছু নয়।”

চিকিৎসা পদ্ধতি

কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি)- ভয়ের মূল কারণ খুঁজে বের করে ধীরে ধীরে সেটাকে দূর করা হয়। প্রয়োজনে সাময়িক ওষুধ প্রয়োজন হতে পারে।

মেডিটেইশন, ইয়োগা, নিয়মিত ব্যায়াম।

যারা একই সমস্যায় ভুগছেন, তাদের গ্রুপ থেরাপি। একই রকম ভয়ের কথা শুনলে মনে হয়- ‘আমি একা নই’।

সবচেয়ে বড় কথা— যাকে ভালোবাসেন, যার সঙ্গে জীবন কাটাতে চান, তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। বলুন আপনার ভয়ের কথা। লুকিয়ে রাখলে সমস্যা আরও বাড়ে।

বিয়ে একটা বড় সিদ্ধান্ত, ভয় পাওয়া স্বাভাবিক। তবে যখন সেই ভয় জীবনকে আটকে দেয়, তখন আর চুপ করে থাকলে চলবে না।

একটু সাহস করে দরজা খুলুন, সাহায্য নিন— দেখবেন, ভয়টা ক্রমশ ছোট হয়ে আসছে।

আর একদিন হয়ত নিজেই হাসতে হাসতে বলবেন, ‘আগে এত ভয় পেতাম কেন?’

আরও পড়ুন

উচ্চতা ভীতি সামলানোর উপায়

অগোছালো সম্পর্কে নিরাপত্তার ভয়

ভয়ের সিনেমা দেখে চিৎকার দেওয়ার কারণ

যে কারণে সম্পর্কে প্রতিশ্রুতির ভীতি কাজ করে