২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ ডিসেম্বর পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 10:14 AM

Updated : 17 Dec 2022, 10:14 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কারও একটি জীবন আপনার জীবনের সাথে মিশে যেতে পারে। জনগনের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ হবে। কিছু আইনি পরামর্শ নিতে আইনজীবীর কাছে যাওয়ার জন্য ভালো দিন। সপ্তাহের মাঝদিকে কোনো ধরনের দুর্ঘটনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপের কোনো সমস্যা থাকলে সাবধানে থাকুন। সপ্তাহের শেষ দিকে বিদেশ ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন। আপনার আত্মা অন্তর্নিহিত সত্য সন্ধ্যানে সদা ব্যকুল। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কর্মে আপনার অভিনবত্ব তুলে ধরুন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিতে পারে। বড় ধরনের কোনো পরিকল্পনা বাদ দিন। সপ্তাহের মাঝ দিকে ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হতে পারে। বিবাহিত জীবন প্রেম ও রোমান্সের সম্পর্ক বাড়িয়ে তুলবে। যেখানে আপনার বিচরণ সেখানেই জনপ্রিয়তা। সপ্তাহের শেষ দিকে দীর্ঘ ভ্রমণের বিপদের সম্ভাবনা আছে। যৌথ উদ্যোগ ও অংশীদারী কারবার থেকে দূরে থাকুন। দর্শন বা আধিভৌতিক ব্যাপারে আগ্রহ জাগবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে যদি প্রেম করার সুযোগ না হারান তবে আপনার সমগ্র জীবনে এ সময়টিকে ভুলবেন না। আপনার প্রেমের প্রস্ফূটনের মাধ্যমে সুন্দর কাজ পরিলক্ষিত হবে। সপ্তাহের মাঝদিকে অতিরিক্ত পরিশ্রম ও দুঃশ্চিন্তা থেকে মনে আঘাতের সম্ভাবনা আছে। স্নায়ু বা পেশির কোনো সমস্যা আসতে পারে। অনিদ্রাজনিত রোগে ভোগার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষ দিকে এমন মানুষের সংস্পর্শে আসবেন যারা খুব বেশি ভ্রমণ করেন। সঠিক সিদ্ধান্ত নেওয়াতে পারিবারিক সমস্যা সমাধান হবে। আইনের বিষয়ে ভালো মন্দ দিক খেয়াল রাখতে হবে। পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে গার্হস্থ্য জীবনে বেশ আগ্রহ দেখা দেবে। এই সময়ে জমি বা অন্য কোনো সম্পদে বিনিয়োগ করতে পারে। আর্থিক সঙ্কটে বন্ধুকে পাশে পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আপনার ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাল্গুন ধারার মতো প্রবাহিত হতে পারে। বিশ্বের যত উচ্ছাস আবেগ আপনাদের দুজনের মধ্যে প্রবাহিত হবে। সপ্তাহের শেষ দিকে নিম্নাঙ্গের সংক্রমণে ভুগতে হতে পারে। সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হবে। সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা চালালে বিশেষ ক্ষতির সম্ভাবনা আছে। কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ভাই বা বোন সংক্রান্ত কোনো ভূমিকা গ্রহণ করতে হতে পারে। অধ্যয়ন এবং অধ্যাপনায় বিশেষ সাফল্য লাভ আছে। সপ্তাহের মাঝদিকে নিজের ইচ্ছের বিরূদ্ধে পুরানো বন্ধন ভেঙে যেতে পারে আবার নতুন বন্ধন শুরু হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য লাভবান হতে পারেন। সপ্তাহের শেষ দিকে আপনার ভালোবাসার সঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যমের গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন। একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও সতর্কতা আবশ্যক।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বাজারের একটি উত্থান সম্ভবত অনেক বিনিয়োগকারীকে অপ্রত্যাশিত মুনাফা অর্জন করে দিতে পারে। সপ্তাহের মাঝদিকে বহু রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করবেন। সেমিনার ও প্রদর্শনীগুলো আপনাকে নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। সপ্তাহের শেষ দিকে ঘরের সদস্যদের অসন্তুষ্ঠ না করে পারিবারিক প্রয়োজনে সাথে মানিয়ে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে পরিবর্তন নতুনত্ব এবং রোমান্সের মধ্যে আনন্দ প্রাপ্তি। নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায় খ্যাতি বা জনগনের স্বীকৃতি লাভ করবেন। সপ্তাহের মাঝদিকে ভাগ্যের অনেক ওঠানামা চলবে। ভালো পরিমাণ অর্থ উপার্যন করতে পারেন তবে হাত গলে চলে যেতে দেবেন না। সপ্তাহের শেষ দিকে বহু পরিবর্তন ও ভ্রমণের মধ্য দিয়ে সময় কাটবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য অত্যন্ত শুভ সময়। আত্মীয় স্বজনের অত্যন্ত প্রিয়পাত্র হতে পারেন। আর্থিক সঙ্কটে কোনো বন্ধুকে পাশে পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে সামাজিক ও লৌকিকতার কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। সাধারণের ব্যবহার্য জিনিসের মধ্য দিয়েই আপনার জীবিকার দরজা খুলে যেতে পারে। নিচের চেষ্টায় সঙ্কট মোচনও আত্মবিশ্বাস বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে অপরিকল্পিত উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। মনের মানুষটিকে কাছে পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে লাভবান হতে পারেন। অনেক বন্ধুবান্ধবের সমারোহ, আবার বন্ধুদের মধ্যেই কেউ বিশ্বাসী কেউ বা ঠিক উল্টো। সপ্তাহের মাঝদিকে অনেক গোপনীয় ঘটনা ঘটতে পারে। কিছু শক্রু সৃষ্টি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশে বাধা আসতে পারে। কারও বিদেশ ভ্রমণে যথেষ্ট সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে মনের শক্তি, ধৈর্য্য ও সহিষ্ণুতা আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধির অনুকূলে হতে পারে। উৎসাহ বৃদ্ধির ফলে কাজ কর্মে সাফল্য পেতে পারেন। শিল্প প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে প্রতিপক্ষের বিরোধিতার পরেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসবে। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মে আপনার অভিনবত্ব তুলে ধরুন। সপ্তাহের মাঝদিকে আপনার আকর্ষণী শক্তি বেড়ে যেতে পারে। পঞ্চইন্দ্রিয়কে সংযত করতে পারলে চমৎকার জ্ঞান জন্মাবে। জনগনের কাছ থেকে সাহায্য পাবেন। সপ্তাহের শেষ দিকে মিথ্যা অভিযোগ ও বিশ্বাসঘাতকতা থেকে সাবধান। আপনার অপব্যয়ী স্বভাব পরিবারের মাধ্যমে সমালোচিত হতে পারে। নিজের চেষ্টায় সঙ্কট মোচন ও আত্মবিশ্বাস বৃদ্ধি।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে দূর থেকেভালো কোনে সংবাদ পেতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা শুভফল পেতে পারেন। প্রেমের জীবন আনন্দপ্রত হতে পারে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে বহুদিনের কোনো প্রচেষ্টা এখন সফল বাস্তবায়ন হতে পারে। প্রশাসনিক দপ্তরে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গলাভে গর্বিত হতে পারেন। আয় ব্যয়ের সাথে সমতা রক্ষা করা মুশকিল হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে নিজেকে কঠোর কোনো চাপ দিবেন না, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমের দিকেই মনে হচ্ছে। বিশ্রামের একান্ত প্রয়োজন। কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। আমদানি রপ্তানি ব্যবসায়ের সঙ্গে জড়িতের বিনিয়োগের ক্ষেত্রে শুভ। প্রিয়জনকে খুশি রাখতে ফোনে কথা বলুন। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। কাজের পরিবেশ আপনার জন্য ভালো দিক পরিবর্তন হতে পারে। সমাজসেবামূলক কাজে জড়িত হয়ে মানসিক শান্তি পেতে পারেন।

আরও পড়ুন

পুরনো খবর:

২০২২ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য