Published : 02 May 2026, 11:47 AM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সমস্যার মুখোমুখি আনন্দকে আতঙ্কিত করে তুলতে পারে। তবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, জয় হবেই। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন বিশেষ করে লাল সিগনালে। সপ্তাহের মাঝদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। বৈদেশিক যে কোনো যোগাযোগ শুভ হতে পারে। সপ্তাহের শেষদিকে সুন্দর মানসিক অবস্থা অফিসে মেজাজ প্রফুল্ল রাখবে। তার পরিণামে আপনাকে পেশার উন্নতি সাধনে সাহায্য করবে। মেইল বক্স আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বিবাহেচ্ছুক তরুণ তরুণীদের বৈবাহিক শুভফল পাওয়ার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে শক্রু বৃদ্ধি পেতে পারে। মামলা মোকদ্দমার ফলাফল অনুকূলে আসতে পারে। সপ্তাহের মাঝদিকে নিজেকে কঠোর চাপ দেবেন না। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমের দিকেই মনে হচ্ছে। বিশ্রামের একান্ত প্রয়োজন। কারও অবহেলা আহত করতে পারে। সপ্তাহের শেষদিকে রহস্যবিদ্যা ও জ্যোতিষবিদ্যা চর্চায় অনুরাগ জন্মাতে পারে। ধর্মে কর্মে আকর্ষণ বৃদ্ধি। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও কাজে সাফল্য অর্জিত হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে স্ত্রীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। কোনো বিবাদে নিজেকে জড়াবেন না। ঘরে চুরির সম্ভাবনা রয়েছে। পিতার চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও সতর্কতা আবশ্যক। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে মতেবিরোধ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্ক উন্নতি হতে পারে। এ সময় যদি বিনম্র ও সহায়ক হন তবে সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। সপ্তাহের শেষদিকে অনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়াবেন না, যা অনেক সমস্যা বাড়াবে। মনে রাখা প্রয়োজন সৃষ্টিকর্তা তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে। পরিবার নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে হৃদয় ও মনে প্রেম বিরাজ করতে পারে। ভালোবাসা প্রিয়জনের জন্য ফাগুন ধারার মতো বইত পারে। বিশ্বের যত উচ্ছাস আবেগ দুজনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সপ্তাহের মাঝদিকে যাদের হাঁপানি কিংবা হৃদ-দুর্বলতা আছে তাদের বিশেষ কষ্ট হতে পারে। নিজের খাদ্য তালিকা নিয়নন্ত্রণে রাখুন ও শারীরিক সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রীর কাছ থেকে বেশি মনোযোগ পেতে পারেন। বিয়েকে এ সময একটা চমৎকার পর্যায়ে দেখতে পাবেন। সাবধানে চলাফেরা করবেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা আছে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে জমি জমায় বিনিয়োগ লাভদায়ক হবে। বাড়ির সমস্যা তাৎক্ষণিক মনোযোগ দেওয়া দরকার। পরিবারের জন্য মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সপ্তাহের মাঝদিকে প্রেম অপরিমিত সীমাহীন, এই কথাগুলো আগে শুনে থাকতে পারেন, তবে এবার উপলব্ধি করবেন। কারও নতুন প্রেমের সম্ভাবনা উঁকি দিচ্ছে। সপ্তাহের শেষদিকে সাময়িক ঋণের জন্য যারা আসে, তাদের যতটা সম্ভব উপেক্ষা করুন। অসুখী শরীর মানসিক অসুস্থতার কারণ হতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে চিন্তা-ভাবনা করে অগ্রসর হোন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য দেখা পেতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হতে পারে। সপ্তাহের মাঝদিকে বাসায় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ শুভ হতে পারে। যদি এমন কোনো জায়গায় আমন্ত্রিত হন, যেখানে কখনও যান নি, তবে সুন্দরভাবে সেটা গ্রহণ করার চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে সঙ্গীর সঙ্গে হৃদ-স্পন্দন মেলাতে পারেন। এটা নিদের্শন যে প্রেমে পড়েছেন। এ সময় অতীতের কারও সাথে যোগাযোগ করা, আজ স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন। ধূমপান ছাড়ুন যা শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সময়টা অনুকূলে বলা যায়। অর্ডার সাপ্লাইয়ের কাজে নতুন অর্ডার পেতে পারেন। ব্যক্তিত্ব উন্নত করা চেষ্টা করুন। ইতিবাচক কাজ ও চিন্তা পুরস্কৃতি হতে পারে। সপ্তাহের মাঝদিকে কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজ-কর্মে অনিহা দেখা দিতে পারে। ভ্রাতা বা ভগ্নির বিয়ের যোগাযোগ আসতে পারে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষদিকে উচিত ভূমি, জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। বিনোদনের জন্য খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ অন্তর্ভূক্ত করা উচিত। প্রেম আনন্দদায়ক উত্তেজনাকর হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে সীমাহীন শক্তি ও উদ্যোম চেপে ধরবে আর যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধামতো কাজে লাগাবেন। সরকারি কোনো কাজ সুষ্ঠুভাবে পালন করার জন্য সুনাম পেতে পারেন। বিজ্ঞান ও গবেষণা কাজে সাফল্যের সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসতে পারে। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন অগ্রাধিকারে থাকা উচিত। সপ্তাহের শেষদিকে সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সমস্যায় বিব্রত হতে পারেন। এ সময় যদি ভ্রমণ করেন তবে জরুরি কাগজপত্র নিয়েছেন কিনা সেটা খেয়াল রাখুন। পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাদের সাথে সময় উপভোগ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। কারও প্ররোচনায় ভুলবেন না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। নিজের ব্যক্তিগত কথা অন্যের কাছে প্রকাশ করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে পরিশ্রমের মাধ্যমে অসম্পূর্ণ কাজ শেষ করতে সক্ষম হতে পারেন। রাজনীতিবিদদের কাজে দায়িত্ব বাড়তে পারে। নিজের অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন, যা আপনার দিকে আসছে। সপ্তাহের শেষদিকে এটাই বিনিয়োগের সঠিক সময়। বিনিয়োগ বুদ্ধিমত্তার সাথে সঠিক সময়ে করুন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। দিনের শেষে প্রিয়জনের সঙ্গে ভ্রমণ হৃদয় ও মনে আনন্দ আনবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভে গর্বিত হতে পারেন। আনন্দদায়ক, সফর ও সামাজিক জমায়েত ভার মুক্ত ও খুশি করবে। প্রিয়জনের কাছ থেকে উষ্ণ আলিঙ্গন ও উপহার পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে কারও কোনো কাজের দায়িত্ব নেবেন না, বদনাম হতে পারে। গোপন তথ্য ফাঁস করবেন না। সপ্তাহের শেষদিকে তরুণদের অন্তর্ভূক্ত করে কোনো ক্রিয়াকলাপের জড়িত হওয়ার ভালো সময়। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়। তবে ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবে। শিল্প প্রতিষ্ঠানের যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরতে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা খারাপ কাজের ফলাফল পেতে পারে। সৃজনশীল ভাবনাগুলো অনুশীলন করার মাধ্যমে সৃষ্টিশীল ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত সময়। সপ্তাহের মাঝদিকে পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। প্রকল্পগুলোর কার্যকারিতা পরীক্ষার পরই নিজেকে সপে দিন। ভালোবাসার গান তাদের মাধ্যমেই শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকেন। সপ্তাহের শেষদিকে কোনো কোনো বিষয় বিরক্তিকর হতে পারে যা মনে চাপ সৃষ্টি করবে। অতীত উদ্যোগুলো থেকে আসা সাফল্য প্রত্যয় বাড়িয়ে তুলবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। সফল ও ভ্রমন আনন্দ আনবে। আর অত্যন্ত শিক্ষামূলক হবে। কেউ দূরের যাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। সপ্তাহের মাঝদিকে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে। দুর্দান্ত পর্যবেক্ষণ ক্ষমতা ও বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জনের জন্য সময় অনুকূল হবে। সপ্তাহের শেষদিকে আরও মিশুক বোধ করবেন আর মানুষের সঙ্গে সম্পর্ক আরও ভালো ও শক্তিশালী হবে। ফোন-কল দীর্ঘ করার জন্য রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। ভালোবাসার জীবনে সত্যি সত্যিই অসাধারণ কিছু বয়ে আনবে।
আরও পড়ুন