২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সিমলেস প্রযুক্তিতে বদলে যাচ্ছে পোলো শার্টের ধারা

অফিস থেকে সন্ধ্যার আড্ডা, সবখানেই মানানসই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 04:39 PM

Updated : 27 Sep 2026, 04:39 PM

পুরুষদের ফ্যাশনে পোলো শার্ট বরাবরই জনপ্রিয়, যা টি-শার্টের চেয়ে পরিপাটি এবং ফরমাল শার্টের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ।

তবে বর্তমান প্রজন্মের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে এই চিরচেনা পোশাক।

তরুণরা এখন স্টাইলের পাশাপাশি পোশাকে অতিরিক্ত আরাম, নমনীয়তা ও বহুমুখী ব্যবহারিক সুবিধা খুঁজছেন। এই চাহিদার কারণেই বাজারে জায়গা করে নিচ্ছে আধুনিক 'সিমলেস পোলো শার্ট’।

এই নতুন ধারার পোশাকে পোলোর চিরাচরিত পরিচ্ছন্ন গঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, ‘স্পোর্টসওয়্যার’ বা ‘পারফরম্যান্স’ পোশাকের প্রযুক্তিগত আরাম।

প্রচলিত পোশাকের মতো আলাদা আলাদা কাপড় কেটে সেলাই করার পরিবর্তে বিশেষায়িত নিটিং প্রযুক্তির মাধ্যমে সিমলেস পোশাক তৈরি করা হয়। এতে পোশাকে দৃশ্যমান ও ভারী সেলাইয়ের ব্যবহার কমে যায়, যা শরীরের সঙ্গে কাপড়ের ঘর্ষণ কমায় এবং নড়াচড়ায় বাড়তি স্বাচ্ছন্দ্য দেয়।

একই সঙ্গে কম সেলাইয়ের ছিমছাম গঠন পোশাকটিকে আধুনিক ‘লুক’ দেয়, ফলে এটি ‘টেইলর্ড ট্রাউজার’, ‘চিনো’ বা ‘ডেনিম’-এর সঙ্গে সহজেই মানিয়ে যায়।

আধুনিক সিমলেস পোলো তৈরিতে রিসাইকেলড নায়লন, পলিয়েস্টারভিত্তিক সুতা ও ‘স্ট্রেচ ফাইবার’-এর মিশ্রণ ব্যবহার করা হচ্ছে, যা পোশাককে হালকা রাখার পাশাপাশি দীর্ঘদিন সঠিক আকৃতি ধরে রাখতে সাহায্য করে।

গ্রীষ্মমণ্ডলীয় গরম ও আর্দ্র আবহাওয়ার কথা মাথায় রেখে এই পোলো শার্টগুলোতে কাপড়ের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে দেশেই তৈরি হচ্ছে এই ধরনের পোলো শার্ট। যেমন- ২০১৫ সালে উর্মি গ্রুপের ফখরুদ্দিন টেক্সটাইল মিলসে পাঁচটি মেশিন নিয়ে দেশের প্রথম সিমলেস ইউনিট স্থাপন করা হয়। ছোট পরিসরে শুরু হলেও বর্তমানে ইউনিটটিতে ৭৮টি মেশিন রয়েছে এবং মাসে প্রায় ৭ লাখ পোশাক উৎপাদিত হচ্ছে।

এই ধরনের পোশাকে রয়েছে ‘ফোর-ওয়ে স্ট্রেচ’ সুবিধা, যা শরীরের স্বাভাবিক নড়াচড়ার সঙ্গে কাপড়কে সবদিকে প্রসারিত হতে দেয়। সঙ্গে যুক্ত করা হয়েছে বাতাস চলাচলের উপযোগী ‘মেশ স্ট্রাকচার’ এবং ঘাম শোষণ করে দ্রুত শুকিয়ে নেওয়ার বিশেষ প্রযুক্তি।

একসময় যে শ্বাসপ্রশ্বাসযোগ্য কাপড় বা আর্দ্রতা সমন্বয়ের মতো বৈশিষ্ট্যগুলো কেবল খেলার পোশাকে সীমাবদ্ধ ছিল, তা এখন দৈনন্দিন ফ্যাশনেও জায়গা করে নিয়েছে।

ফলে আরাম বিসর্জন না দিয়ে আধুনিক ও ‘পারফর্ম্যান্স-ভিত্তিক স্টাইল’ বজায় রাখা তরুণদের জন্য আরও সহজ হয়ে উঠেছে।

লেখক: তারিকুল সুমন, জনসংযোগ, গণমাধ্যম ও কৌশলগত উপদেষ্টা, উর্মি গ্রুপ।

ছবি: টুরাগ অ্যাক্টিভ।

পুরানো খবর:

স্নিগ্ধ সাজের হালকা ফ্যাশনে বাটিকের পোশাক
ঢেউ খেলানো ম্যাক্সি স্কার্টের ফ্যাশন
জলপাই সবুজ সাজে নিসর্গের স্নিগ্ধতা